বাংলাদেশ

দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান শেখ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের কলেজ বাজারে নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি।

স্থানীয়রা জানান, আরমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় বেশ পরিচিত।

গোসল শেষে আরমান জানান, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে আর কখনো মাদক ব্যাবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান। তার এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, পুলিশের সচেতনমূলক সভা এবং অাইনের কঠোরতার কারণে আরমান হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button