বাংলাদেশ

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন! জুলকারনাইন সায়েরের পোস্ট

বাংলা টিভি ডেস্ক: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই পোস্টে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। পাশাপাশি তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নাসিমুল গণি সরকারের পছন্দের তালিকায় রয়েছেন।

তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button