গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে শহরের গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মেডিকেল রির্পোটের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button