পরিবেশ সাংবাদিকতায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেলেন জিটিভি’র বার্তা সম্পাদক মাহমুদ সোহেল

বাংলা টিভি ডেস্ক: পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন জিটিভির বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর জ্বালানি ও এলএনজির ওপর নির্ভরতা কমাতে হবে। বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। সৌরবিদ্যুৎ হতে পারে সংকট মোকাবিলার টেকসই সমাধান।
অনুষ্ঠানে পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গ্রীনম্যান এ্যাওয়ার্ড দেওয়া হয়।



