গ্রাম বাংলাদেশবাংলা

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, তরুণদের অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৬৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

তিনি জানান, অভিযানে সুধারাম মডেল থানায় ৫ জন, কোম্পানীগঞ্জ থানায় ১০, কবিরহাট থানায় ১০, বেগমগঞ্জ মডেল থানায় ২০, সেনবাগ থানায় ২, চরজব্বর থানায় ৮, সোনাইমুড়ী থানায় ৫ ও চাটখিল থানায় ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার এবং অবশিষ্ট ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য সবাইকে এক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button