চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

বিনোদন ডেস্ক: ভক্ত ও অনুসারীদের উদ্দেশে ইতিবাচক এক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নতুন কোনো ভালো অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দিনের শুরুটা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।
ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘সুপ্রভাত। ডিস্টার্ব করছি, চলুন না অভ্যাস করি ফজরের নামাজ দিয়ে শুরু। আমার অভ্যাস খুব কম, নতুন অভ্যাস চাচ্ছি। আল্লাহ কবুল করুন। শুধু দাওয়াত।’
তার এই বার্তায় নতুন অভ্যাস তৈরির পাশাপাশি ধর্মীয় অনুশীলনের গুরুত্বও উঠে এসেছে। কাউকে বাধ্য না করে বরং আন্তরিকভাবে সবাইকে একটি ভালো অভ্যাস শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন ওমর সানী। এবার ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করার আহ্বান জানিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেতা।



