পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

বাংলা টিভি ডেস্ক: পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ।
এ সফরে তাঁর সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
রোববার সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল অংশ নেয়।



