বাংলাদেশ

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

বাংলা টিভি ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের মধ্যে ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ ধরনের স্লোগানও ছিল।

এদিকে, একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুর এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরে ঘোষিত স্থানগুলোতে কোনো কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button