বাংলাদেশদুর্ঘটনা

শিশুপুত্রকে রেখে নামাজে যান বাবা, এসে দেখেন ট্রাকের চাকার নিচে লাশ

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় হাবিব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে নরসিংপুর এলাকার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা হাসেম মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে ফেরিঘাটের পাশে আখের রসের দোকান পরিচালনা করেন। জোহরের নামাজ আদায় করতে যাওয়ার আগে তিনি ছেলে হাবিবকে দোকানের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসিয়ে রেখে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তার ছেলে চেয়ারসহ রক্তাক্ত অবস্থায় চাকার নিচে পড়ে আছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button