আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে শিশুসহ ২৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের আলাবামার লি কাউন্টিতে টর্নেডোর আঘাতে শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। নিখোঁজ অনেকে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকেই আলাবামা এবং জর্জিয়ার বিভিন্ন অংশে ঝড় আঘাত হানে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল বেড়ে কাউন্টির ওপর আছড়ে পড়ার সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল।
ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক বসতবাড়ি। ধ্বংস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ।
আবারও টর্নেডোর আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে আলাবামা ছাড়াও পার্শ্ববর্তী জর্জিয়া, ফ্লোরিডা এবং সাউথ ক্যারোলাইনায়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাটিভি/রাজু



