আন্তর্জাতিকইন্ডিয়া

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের অমৃতসরে মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই নারীকে লাগাতার ধর্ষণের অভিযোগে মন্দিরের প্রধান পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন মামলার অন্য দুই অভিযুক্ত।

প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিত দুই নারী তাদের দুরবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে চিঠি লিখেন। ওই অভিযোগের ভিত্তিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালায়।

অভিযানে মন্দির থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তার সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করা হয়। অন্য দুই অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যান।

স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানান, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে পলাতক অভিযুক্তদের সন্ধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button