আইন-বিচার

৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বাংলা টিভি ডেস্ক: উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নম্বর সিক্স অব নাইন্টিন সেভেন্টি টু) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button