বাংলাদেশপ্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষকদের অবসর ভাতার অর্থ সরাসরি অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে। এতে ভোগান্তি কমবে এবং কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হওয়ার প্রয়োজন হবে না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসর ভাতা পেতে আগে বিভিন্ন অফিসে ঘুরতে হতো এবং অনেক ক্ষেত্রে ঘুষ দেওয়ার অভিযোগও ছিল। এখন প্রযুক্তি ব্যবহার করে সহজেই তাদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের অবসর-পরবর্তী আর্থিক দুরবস্থার চিত্র একটি ভিডিওতে দেখেছেন। সেখানে ভাতা পেতে শিক্ষকদের নানা ধরনের ভোগান্তির বিষয় উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের আওয়ামী লীগ সরকার অবসর সুবিধা সংক্রান্ত দুটি বোর্ডকে আর্থিকভাবে দুর্বল অবস্থায় রেখে গেছে। ফলে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার জন্য বর্তমানে বিশেষ ব্যবস্থায় অর্থের সংস্থান করতে হচ্ছে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষকতা থেকে অবসর নিলেও একজন শিক্ষক সমাজ ও জাতির কাছে তার দায়িত্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হন না। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং সর্বজনস্বীকৃত।

সংশ্লিষ্ট খবর

Back to top button