অপরাধআইন-বিচারবাংলাদেশ

দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ছিল

     

ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং জনসাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাওয়ার কারনে।

র‌্যাব ৩ এর একটি দল রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে আটক করেছে ।মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবং তার ফেসবুক পেজে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা করেছেন।

তিনি জ্ঞাতসারে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করে তাদের সম্মান ক্ষুণ্ন করেছেন। ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং জনসাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন র‌্যাব আরো জানায়, ফেসবুকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের আত্মীয়, সরকারের বিভিন্ন বাহিনীর প্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণামূলক বিভিন্ন কর্মকাণ্ড করে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button