Uncategorized

মডার্ন ট্রেডে রিমার্কের ঈর্ষণীয় সাফল্য

বাংলা টিভি ডেস্ক: দেশের দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য নিয়ে এই বাজারে নিজেদের পরিসর সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশ ইতোমধ্যে বেস্টসেলিং পণ্য হিসেবে ক্রেতাদের মধ্যে জায়গা করে নিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ভোক্তাদের কেনাকাটার অভ্যাস ও পছন্দে পরিবর্তনের সঙ্গে দেশের মডার্ন ট্রেড খাতও দ্রুত বিকশিত হচ্ছে। সুপারশপে পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং সহজলভ্যতা ক্রেতাদের ক্রয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মডার্ন ট্রেডে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের বিস্তৃত উপস্থিতি তাদের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এ বিষয়ে চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, ‘রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের অর্জন নয়; এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের সবচেয়ে বড় অর্জন ক্রেতাদের আস্থা অর্জন করা।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করাই আমাদের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও গুণগত মানকে গুরুত্ব দিয়ে আমরা এমন পণ্য তৈরি করছি, যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে সক্ষম।’

চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান হেলাল উদ্দিন। তিনি বলেন, মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সুপারশপগুলোতে পণ্যের উপস্থিতি ও ডিসপ্লে বাড়ানোর মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করছে রিমার্কের টিম।

চ্যানেলের একাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার জানান, মডার্ন ট্রেডে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় নিয়ে পণ্যের উপস্থিতি, ডিসপ্লে এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বপ্ন, আগোরা, মিনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্ট। এসব বিক্রয়কেন্দ্রে নির্ধারিত স্থানে সাজানো থাকছে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রিমার্কের তৈরি পণ্যের উপস্থিতি বাড়ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উৎপাদন সক্ষমতা এবং দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে রিমার্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।

সেলস মিটে সেরা পাঁচজনকে সম্মাননা

মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি, বিক্রয় কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় রিমার্কের সেলস মিট অনুষ্ঠিত হয়। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন।

অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মীদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করা হয়। এতে মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা বক্তব্য রাখেন।

সেলস পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অনুষ্ঠানে সেরা পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়ার পর ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, ‘একজন ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সবচেয়ে ভালো লাগে যখন কোনো ক্রেতা রিমার্কের পণ্য সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন এবং পরবর্তীতে আবার সেই পণ্য কিনতে আসেন। অনেক ক্রেতাকে প্রথমবার রিমার্কের পণ্য ব্যবহারের পর নিয়মিত ক্রেতায় পরিণত হতে দেখেছি। ক্রেতাদের এই আস্থা ও সন্তুষ্টিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button