Uncategorized

দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলা টিভি ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ অবস্থায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুসরণ করে তাঁকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।

এ জন্য তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

সংশ্লিষ্ট খবর

Back to top button