রাজনীতিঅন্যান্যশিক্ষা

‘বিগত সরকারের মতো বিএনপিও ডাকসু নির্বাচন আয়োজনে বাধা দিতে পারে’

বাংলা টিভি ডেস্ক: বিগত সরকারের মতো বিএনপিও ডাকসু নির্বাচন আয়োজনে বাধা দিতে পারে। তবে আগের সেই অপরাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু প্রাঙ্গনে বার্ষিক কার্যবিবরণী নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে গত এক বছরে ডাকসু হাজারের বেশি কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান ভিপি। তবে পুরো সময় জুড়ে প্রশাসন অসহযোগিতা করেছে বলেও দাবি করে তিনি।

সাদিক কায়েম বলেন, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখন পর্যন্ত প্রশাসন দেয়নি। পুরো সময় জুড়ে ডাকসু-প্রশাসন বিমাতার মতো আচরণ করেছে।

এসময় বারংবার বলার পরও পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন ভিপি। তবে শত অসহযোগিতা সত্ত্বেও এক বছরে আবাসন, পরিবহন, হলে খাবারের মান ও স্বাস্থ্য গবেষণার মতো ডাকসু কমিটি হাজারের বেশি কাজ করেছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button