কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. ওসমান ফারুক। তিনি ও তার স্ত্রী দুজনই শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান ড. মুহাম্মদ ওসমান ফারুক।
সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, তার পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তবে সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



