নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু না হলে দেশ অস্থিতিশীল করে তোলার হুঁশিয়ারি দেওয়া জামায়াত নেতাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সালাহউদ্দিন আম্মার।
পোস্টে তিনি লেখেন, ‘ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু হবে মনে করা বিরোধী দলকে অভিনন্দন। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।’
একই পোস্টে জামায়াত নেতাদের প্রসঙ্গ টেনে আম্মার আরও লেখেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ উল্টাইয়া ফালাইতে চাওয়া জামায়াত নেতাদের গুগলে সার্চ করেও পাইতেছি না।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই রাকসু ভিপির এই বক্তব্য সামনে এল। তাঁর মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।



