Uncategorized

বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন করে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ, এফসিএ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত হলেন।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

সংশ্লিষ্ট খবর

Back to top button