বিনোদনটলিউড

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা

বাংলা টিভি ডেস্ক: শাড়ির ভাঁজে জড়িয়ে থাকে স্মৃতি, মায়া আর ভালোবাসার গল্প। কখনো প্রিয় কারও উপহার, কখনো আবার মায়ের আলমারি থেকে বেছে নেওয়া শাড়ি হয়ে ওঠে বিশেষ সাজের অনুষঙ্গ। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কাছেও জামদানি পরার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে মায়ের শাড়ির সংগ্রহ।

নিজের জন্য শাড়ি না কিনে মায়ের আলমারি থেকেই পছন্দের জামদানি বেছে নেন তিনি। এর পেছনে রয়েছে মজার একটি কারণও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় প্রভা। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী।

মায়ের শাড়ি পরার বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। প্রভা জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের সংগ্রহ থেকেই পছন্দমতো একটি শাড়ি বেছে নেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভার কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button