ওয়ার্ল্ড ইউথ ক্লাবস-এর ‘ইউথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ইউথ ক্লাবস’ (World Youth Clubs)-এর মর্যাদাপূর্ণ ‘প্রমিজ অ্যাওয়ার্ডস’ (Promise Awards)-এ বিশ্বের ৫০টিরও বেশি দেশের পাঁচ লক্ষাধিক কিশোর-কিশোরীকে পেছনে ফেলে বিশ্বসেরা ‘ইউথ অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিশোরী ফাতিহা আয়াত।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় গুয়াতেমালার কারেন আবিগেইল (Caren Abigail), যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন (Adam Henson) এবং মেক্সিকোর এলিসমা অ্যাডামারির (Elisma Adamary) মতো মেধাবী ও প্রতিভাবান তরুণদের পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন তিনি।
জানা যায়, ফাতিহার এই বিজয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা আরও একবার অত্যন্ত উচ্চতায় উড্ডীন হলো। প্রতিবছর বিশ্বজুড়ে অসংখ্য স্বপ্নবাজ তরুণ প্রাণের মধ্য থেকে অসামান্য নেতৃত্ব, সামাজিক অবদান এবং অনুপ্রেরণাদায়ক কাজের স্বীকৃতিস্বরূপ একজনকে এই ‘ইউথ অব দ্য ইয়ার’ সম্মাননা প্রদান করা হয়। ফাতিহা আয়াতের এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি পুরো বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক ও গর্বের বিষয়।
তার এই দূরদর্শী সাফল্য এবং অসাধারণ অর্জন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখতে এবং তা বাস্তবে রূপ দিতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে। দেশের জন্য গৌরব বয়ে আনা এই কৃতি তরুণীর উত্তরোত্তর সাফল্য কামনা করছে পুরো দেশবাসী।



