
বাংলা টিভি ডেস্ক: আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এসময় সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে মন্তব্য করে হামিদুর রহমান আযাদ বলেন, সারাদেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার তা দমনে ব্যর্থ। ইচ্ছা করেই তারা এমনটি করছে। এতেই প্রমাণ হয় পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আতাত করেছে সরকার।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা জামাই আদরে আপ্যায়িত হচ্ছে। এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকার উল্টো পথ চলা শুরু করেছে। তাদের ওপর মানুষের আস্থা নাই। গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে, জাতীয় ঐক্য সম্ভব নয়।
এসময় দাবি বাস্তবায়নে দ্রুতই নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।



