বাংলাদেশ

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প দলিল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পাশাপাশি এ ধরনের পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের সম্ভাব্য সময় সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প দলিল প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button