
একাধিক নারী ও কিশোর ধর্ষণ-বলৎকারের অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। সকালে আলাদা দুটি ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
আর্থসামাজিক অবস্থানকে পুঁজি করে দীর্ঘদিন যাবত কৌশলে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে ইদ্রিস আহমেদ নামের ইমামকে গ্রেফতার করেছে র্যাব।
সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রায় ১০ জনকে ধর্ষণ ও বলাৎকারের কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব ১-এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম।
অনেকটা ফিল্মি কায়দায় রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরি করাই তাদের পেশা। ডিজিটাল লকসহ যেকোনো ধরণের নিরাপত্তা কোড অবলীলায় ভেঙ্গে ফেলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। চক্রের এক সদস্য উবারচালক, আরেকজন রেল অ্যাটেনডেন্ট। এই দু’জনসহ পাঁচজনের একটি চক্রকে গ্যাল রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
এ সময়, ছেলেধরা গুজবে রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগমকে পিটিয়ে হত্যায় ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও, জানান মাহবুব আলম।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



