বাংলাদেশ
গরীব ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ডেঙ্গু আক্রান্ত গরীব-দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের ব্যাপারে হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বেসরকারি সংস্থাগুলোকেও নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, শুধু সরকারের ওপর নির্ভর নয়, সবাইকে সচেতন হতে হবে। এ সময়, ডেঙ্গু আক্রান্ত অসহায় রোগীরা সমাজসেবা অফিস, শহর সমাজসেবা কার্যালয় ও সকল সরকারি হাসপাতালের হাসপাতাল সমাজসেবা অফিসে যোগাযোগ করলে ডেঙ্গু পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাবেন বলেও জানান তিনি।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



