বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়ান দিবস আজ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়ান দিবস আজ। ১৩৮৩বঙ্গাব্দের ১২ ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ জন্ম নেয়া নজরুল মৃত্যুবরণ করেন ৭৭ বছর বয়সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন কবি নজরুল। তিনি ছিলেন প্রেমের কবির, মানবতার কবি। সৃষ্টি সুখের উল্লাসে কবিতা লিখেছেন, তার কবিতাই হয়ে ওঠে অনাচার, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার অস্ত্র। কবি নজরুল মানুষকে ভালবেসেছেন, মানুষের ভালবাসা পেয়েছেন, মানবতার অপমানে তিনি রুখে দাড়িয়েছেন তাই তো তিনি মানবতার কবি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিশে আছেন বাঙালির চেতনায়, কবির মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি পালিত হচ্ছে, নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
বাংলাটিভি/প্রিন্স



