আইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে রাজশাহীর সামাদের মৃত্যুদণ্ড

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করেন।

এক সময়ের মুসলিম লিগ কর্মী সামাদ মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং স্থানীয় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পুঠিয়ার গ্রামে গ্রামে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত হন বলে উঠে এসেছে এ মামলার বিচারে। ওই সময় ফিরোজ খাঁর নেতৃত্বে চারজন সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন, ৮ থেকে ১০টি বাড়িঘর লুণ্ঠনসহ ৫০ থেকে ৬০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেওয়া হয়। ১৭৪ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ অভিযোগের পক্ষে মোট ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। আসামির পক্ষে কোনো সাক্ষী ছিল না। এটি ট্রাইব্যুনালের ৩৯তম রায়।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button