অন্যান্যবাংলাদেশ

খুলনা ও ময়মনসিংহে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় খুলনা ও ময়মনসিংহে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

চিকিৎসক জানান, গতরাতে ডেঙ্গু জ্বর নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি হন পিরোজপুরের গৃহবধু শাহিদা। চিকিৎসা চলাকালে ভোরে মারা যান তিনি। এ নিয়ে খুলনায় ছয়জন ডেঙ্গু রোগী মারা গেলেন।

এদিকে ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক পোশাক শ্রমিক মারা গেছেন। এছাড়া আজও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন ডেঙ্গু রোগী।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button