অপরাধআইন-বিচারবাংলাদেশ

ঢাকায় ‘আল্লাহর দলের’ ৪ সদস্য র‌্যাবের হাতে আটক

রাজধানীর দক্ষিণখান থেকে ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। র‌্যাব-১ এর বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে ‌‘আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার’ এর নেতৃস্থানীয় চার জঙ্গি সদস্যকে আটক করা হয়।

বুধবার (২৮ আগস্ট) র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৮ আগস্ট) র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এই চার জঙ্গিকে আটক করে র‍্যাব-১ এর একটি দল। আল্লাহর দল নামক এই জঙ্গি সংগঠন সম্পর্কে র‍্যাব জানায়, জঙ্গি সংগঠনটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হয়। জঙ্গি মতিন মেহেদী মমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব এর নেতৃত্বে এই সংগঠনটি গড়ে ওঠে। ২০০৪ সালে শেষের দিকে তিনি সংগঠনটিকে জেএমবির সঙ্গে যুক্ত করেন। সারা দেশে সিরিজ বোমা হামলায় এই সংগঠনটিও অংশগ্রহণ করে।

বাংলাটিভি/প্রিন্স 

সংশ্লিষ্ট খবর

Back to top button