
সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে শিশু-কিশোরদের দুরে রাখতে বিভিন্ন সামজিক- সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে খেলা ঘরের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সকালে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে খেলাঘর আয়োজিত খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময়, মাদক থেকে দুরে রাখতে, ছোট বয়স থেকেই শিশু কিশোরদেরকে দেশাত্ববোধ জাগ্রত করার প্রতি যত্নবান হওয়ার পরামর্শও দেন হাছান মাহমুদ।
বাংলাটিভি/ সৌরভ নূর



