দেশবাংলা

বেহাল দশায় হবিগঞ্জের ২৫ রেল সেতু ও লাইন

মোতাব্বির হোসেনে, হবিগঞ্জ : হবিগঞ্জে রেল লাইনে নির্মিত ২৫টি সেতুর বেহাল দশা। অনেক ব্রীজের পিলারগুলোতে দেখা দিয়েছে ফাঁটল। এদিকে, রেল লাইনের নাটবল্টু ক্লীপ না থাকায় কাঠ ও বাঁশ দিয়ে মেরামত করে প্রতিনিয়িত ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ রেল লাইন ও ঝুঁকিপুর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে, তা ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন, সাধারণ যাত্রী ও স্থানীয়রা।

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেল লাইনের হবিগঞ্জ অংশের অধিকাংশ সেতুই ঝুঁকিপূর্ণ। জেলার শায়েস্তাগঞ্জে খোয়াই ও সুতাং নদীর ওপর নির্মিত সেতু এবং লস্করপুর, দত্তপাড়া, বড়চরসহ, বিভিন্ন ছড়া এবং খালের ওপর নির্মিত ছোট বড় ২৫টি সেতুর অবস্থা একেবারেই নাজুক। আর ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও অনেক জায়গায় সেতুর স্লিপারের সঙ্গে বাঁশ দিয়ে জোড়াতালি দেয়া।

বড় ধরনের দুর্ঘটনার আংশকা নিয়ে স্থানীয়রা বলেন, রেল কর্তৃপক্ষ, এসকল ব্রীজ ও রেল লাইন দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে যেকোনো দিন ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

সাধারণ যাত্রীর অনেকেই বলেন, আমরা তো জানিও না কি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমরা  চলাচল করছি।

বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, চিনের সাথে চুক্তি করে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত, নতুন রেল লাইন ও নতুন সেতু তৈরীর উদ্যোগ নেয়া হবে।

তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি আখাউড়া ও হবিগঞ্জ সেকশনের দায়িত্বরত রেলওয়ের নিবার্হী প্রকৌশলী রুহুল আক্তার খান ও উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button