দেশবাংলা
ঝিনাইদহে স্বর্ণের বারসহ যুবক আটক

ঝিনাইদহে স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামে একজনকে আটক করেছে র্যাব। সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।
জেলা র্যাসব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান,গোপন সংবাদ পেয়ে গতরাতে বিসিক শিল্প নগরীর সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের বাসের যাত্রী শরিফ উদ্দিনের দেহ তল্লাসী করে, ১২ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত বারের ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম বলেও জানান মাসুদ আলম।



