দেশবাংলা
প্রক্রিয়া করে পচাকে নোনা ইলিশে রূপান্তর করা হচ্ছে

মাছের রাজা ইলিশ পচা হলেও সে রাজা। তাই ফেলে তো আর দেয়া যায় না। পক্রিয়া করে নোনা ইলিশে রূপান্তর করা হয়। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে কয়েকজন ব্যবসায়ী প্রতিবছর সাগর ও নদী থেকে বিক্রির জন্য নিয়ে আসা পচা ইলিশ আলাদা করে ক্রয় করে লবন দিয়ে রাখেন।
প্রতিদিন এই স্টেশন মাছঘাট আড়তে কমপক্ষে ১০ হাজার মণ ইলিশ ক্রয়-বিক্রয় হয়। স্থানীয় নারী-পুরুষ পচা ইলিশগুলোর পেট কেটে ডিম আলাদা করে। এরপর লবন দিয়ে ড্রাম এবং বক্সের মধ্যে সংরক্ষণ করেন।
সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা বলছেন, রূপালী ইলিশের কদর অনেক বেশী। প্রতি ইলিশ মৌসুমে এই কাজে বহু শ্রমিকের কর্মসংস্থান হয়। আর এসব নোনা ইলিশ জেলার চাহিদা মিটিয়ে চৈত্র মাসে শেরপুর, জামালপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়।



