
২০২০ সালের এপ্রিল মাস থেকে লন্ডন টু সিলেট সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। মঙ্গলবার প্রতিমন্ত্রীর সম্মানে সেন্ট্রাল লন্ডনের সুরমা সেন্টারে চুনারুঘাট এসোসিয়েশন ইউকে ও হবিগঞ্জ জেলা প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত সবংর্ধনা সভায়, প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কাউন্সিলর পারভেজ আহমেদ, কাউন্সিলর সমতা খাতুন, কাউন্সিলর রিতা বেগম, কাউন্সিলর নাজমা আক্তার ও সৈয়দ কাউছার আহমেদ।বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এডভোকেট মাহবুব আলী দায়িত্ব নেয়ার পর বিমানের সার্বিক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
এতে,ফজলুল হক, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন, ব্যারিষ্টার হাফিজ ও ব্যারিষ্টার এনামসহ অন্যান্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ এসনূর



