বিশ্ববাংলা

যুক্তরাজ্যে জালিয়াতির দায়ে চার বাংলাদেশির সাজা ঘোষণা

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি ও ট্যাক্স ফাঁকি চেষ্টার দায়ে চার বাংলাদেশির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। এই জালিয়াতির ঘটনাকে সবচেয়ে বড় অভিবাসন জালিয়াতি হিসেবে আখ্যা দিয়েছেন তদন্তকারীরা।

সাজাপ্রাপ্তরা হলেন, জিল্লুর রহমান খান, শাহিদা রোকসানা, মাজাহারুল হক ও মাকসুদা বেগম। চলতি সপ্তাহে দণ্ড ঘোষণার শুনানিতে, মোহাম্মদ জিল্লুর রহমানের বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র প্রমাণিত হলে, তাকে দুইবছরের জন্য বিশেষ সাজা দেয়া হয়। এছাড়া প্রতারণা ও রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ায়, শাহিদাকে ১৯ মাসের এবং মাহজারুলকে ১৬ মাসের বিশেষ সাজা দেয়া হয়েছে।

বিচারের শুরুতে প্রতারণার দায় স্বীকার করায়, মাকসুদাকে ১০ মাসের বিশেষ সাজা দেয়া হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের স্পেশালিস্ট ফ্রড ডিভিশনের লন্ডন শাখার প্রধান ম্যারিয়াম অ্যার্নট বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বোকা বানিয়ে, মিথ্যা কোম্পানির একটি নেটওয়ার্ক তৈরি করেছিলো তথাকথিত ‘অভিবাসন উপদেষ্টারা’।

তারা সফল হলে, যুক্তরাজ্যের লাখ লাখ পাউন্ডের ক্ষতি হতো।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button