দেশবাংলা
বগুড়ায় ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী আটক

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে, ফটিক মিয়া নামে এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এমদাদ হোসেনের ছেলে ফটিক মিয়া রণবীরবালা বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ৬ মাস আগে বাড়ীতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন ফটিক। এরপর ভয়ভীতি দেখিয়ে গত ছয় মাসে একাধিকবার ধর্ষণ করে ঐ কিশোরীকে। একপর্যায়ে মেয়েটি তার মা-বাবার কাছে ঘটনা জানালে, গতকাল শেরপুর থানায় মামলা দায়ের করেন তার পরিবার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফটিক ধর্ষণের দায় স্বীকার করেছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী তার প্রতিবেশি। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী।



