দেশবাংলা

দৌলতপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি মাদক মামলায় অভিযুক্ত মোহাম্মদ মিল্টন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও একবছর কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীর উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছেলে মোঃ মিল্টন।

২০১৮ সালের ১৯ এপ্রিল দৌলতপুর উপজেলার পচামাদিয়া সড়কে হিরোইন বিক্রয়কালে মিল্টনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করলে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দৌলতপুর থানার এসআই শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button