দেশবাংলা
নড়াইলের উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৩

নড়াইলের ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করার ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালক এক তরুনকে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ না ছাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোন করে, পরে তুফান দলবল নিয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো.মনিরুজ্জামানসহ ৪জন আহত হন। আহত ট্রাফিক ইন্সপেক্টর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আটক অন্য আসামীরা হলেন, নাজমুল ও মেহেদী।



