দেশবাংলা
গাজীপুর ওয়ার্ড কাউন্সিলর-এর নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযান

গাজীপুর সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত রাখতে রাস্তাঘাট পরিস্কার রাখার জন্য কাজ করছেন কাউন্সিলর কাউসার আহমেদ। সোমবার কাউন্সিলর কাউসার আহমেদের নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় কাউন্সিলর কাউসার আহম্মেদ বলেন,আমি অত্র ওয়ার্ডকে গাজীপুর সিটি কর্পোরেশন এর মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব।
এক্ষেত্রে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।



