দেশবাংলা
মা-ছেলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে রাজশাহীর বাগমারায় আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায়ে ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে রাজশাহী দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, নিহত আকলিমা বেগমের দেবর আবুল মাষ্টার, সাবেক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী হাবিবুর রহমান। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ হিল কাফি, রুহুল এবং রুস্তম।
বাগমারার দেউলা গ্রামে নিজ বাড়িতে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে পারিবারিক কলহের জেরে আকলিমা বেগম ও তার ছেলেকে গলা কেটে হত্যা করে আসামীরা। এ ঘটনায় আকলিমার বড় ছেলে দুলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা করেন। এতে সাতজনকে অভিযুক্ত করা হয়।
বাংলাটিভি/ নূর



