বিশ্ববাংলা

সৌদি আরবে এক বাংলাদেশির মুত্যৃ

সৌদি আরবের রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় আলিম উদ্দিন পাটোয়ারী নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার সকালে রিয়াদের কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

আলিম উদ্দিন পাটোয়ারী সাভেলের বাড়ী, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপির মাটিয়া গোদা গ্রামে। তার পিতার নাম আলম পাটোয়ারী। দীর্ঘ ১ যুগ ধরে রিয়াদের বাথা মার্কেটে কম্পিউটার পার্টস-এর ব্যবসা করতেন সাভেল।

জানা যায়, শুক্রবার সকালে নিজ বাসায় স্ট্রোক করলে, হাসপাতালে ভর্তি করা হয় তাকে।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বাংলাদেশি। বর্তমানে তার মরদেহ ছিমোছি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button