বিশ্ববাংলা

সাগরপথে প্রবেশের সময় ২০ বাংলাদেশি আটক

সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ২০ বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার ভোরে চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিলনা। দেশটির স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪ টি প্রাইভেটকারের গতি সন্দেহ হলে ২০ বাংলাদেশিসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button