প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘ভ্যাকসিন হিরো’ পদকে ভূষিত হলেন শেখ হাসিনা

হাকিম মোড়ল : সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউইয়র্কে স্বাস্থ্য বিষয়ক এক উচ্চ পর্যায়ের সভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘ভ্যাকসিন হিরো’ পদকে ভূষিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৪ তম অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার চারটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

এরমধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় কো-চেয়ার হিসেবে অংশ নিয়ে তুলে ধরেন বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় সরকারের নানা উদ্যোগের কথা। স্বাস্থ্যসেবায় গতিশীলতা বাড়াতে অর্থায়নের পাশাপাশি তদারকির গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস এন্ড ইমুনাইজেশন গ্যাভির দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতায় ভ্যাকসিন হিরো পদক তুলে দেয়া হয় শেখ হাসিনার হাতে, এই অর্জনকে তিনি দেশবাসীর জন্য উৎসর্গ করেছেন।

এর আগে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা, তুলে ধরেন জলবায়ু প্রভাবের ফলে বাংলাদেশের ক্ষতির নানাদিক। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button