দেশবাংলা
চাঁদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা অভিযোগ করেন, মাদক মামলায় ৩ বছর জেলখাটা আসামি জুনায়েদ কৌশলে শিশুটিকে একটি নির্জনস্থানে নিয়ে জোরপূর্বক নির্যাতন করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত জুনায়েদ ঘটনার পরপরই পালিয়ে যায়।
এ ব্যাপারে ১২ নম্বর চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী জানান, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।



