অপরাধবাংলাদেশ

ঢাকায় অভিযানের পর এবার বন্দরনগরী চট্রগ্রামে

চৌধুরী এমরান, চট্টগ্রাম : ঢাকায় অভিযানের পর এবার বন্দরনগরী চট্রগ্রামেও চলছে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান, পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাব সদস্যরা নগরীর তিনটি ক্লাবে অভিযান চালায়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে বলে জানায় র‌্যাব। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর আবাহনী ক্লাব, সদরঘাটের মোহামেডান ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার আসর বসে এই অভিযোগ পুরনো। তবে এ নিয়ে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি কখনোই। সম্প্রতি ঢাকায় অভিযানের পর পাল্টেছে চিত্র। নড়েচড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন।

আবাহনী, মোহমেডান ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র থেকে দু’টি ধারালো অস্ত্র ও বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিনটি ক্লাবে অভিযান চালানো হয় বলে জানায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নিজাম উদ্দিন। জুয়া পরিচালনাকারীদের কিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button