
সাভার প্রতিনিধি : সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেউ ক্লাবের নামে ক্যাসিনো চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় সেনাপ্রধান দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে।
এ সময় আরও বলেন, সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেউ ক্লাবের নামে অনিয়ম-দুর্নীতি চালায় তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা তদন্ত করবে। তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করণীয় আমরা তাই করা হবে।
এতে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট সামছুল হক, মাষ্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ আরো অনেকে।
বাংলাটিভি/ নূর



