বিশ্ববাংলা
ব্রুনায়ে কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন

ব্রুনাই-এর লুমুট, সিরিয়া ও কুয়ালা বেলায়েত এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের দূতালয় প্রধান মাইনুল হাসানের নেতৃত্বে একটি টিম এ সেবা প্রদান করে। এসব সেবার মধ্যে ছিল, এমআরপি পাসপোর্ট নবায়ন ও বিতরণ, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের আবেদন পত্র গ্রহণসহ অন্যান্য কন্স্যুলার সেবা।
এছাড়াও প্রবাসী শ্রমিকদের ক্যাম্প পরিদর্শণের মাধ্যমে তাদের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাটিভি/ নূর



