বিশ্ববাংলা

দাম্মামে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা

গোলাম কিবরিয়া, সৌদি আরব : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে, আল-জুবাইল আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আল-জুবাইলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, দেশটির আইন কানুন মেনে চলার আহবান জানান  মিনিস্টার এস এম আনিসুল হক।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের, আল-জুবাইল-এ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা করেছে আল-জুবাইল আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ। আল-জুবাইল আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাহাদুর।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস রিয়াদের মিনিস্টার এস এম আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন, দূতাবাসের লেবার কাউন্সিলর আসাদুজ্জামান ও প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে, আল-জুবাইলে বসবাসরত বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদেরকে দেশটির আইন কানুন মেনে চলার আহবান জানান ।

সৌদি আরবের আরামকো, আল ফানার, আল হারফি, সোলার প্যানেল ও ফার্টিলাইজার কোম্পানিসহ বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জনান দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে, এস এম আনিসুল হক, আসাদুজ্জামান এবং ফখরুল ইসলামকে ২০১৯এর বিশেষ সম্মাননা প্রধান করা হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button