বেলজিয়ামে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

মিজানুর রহমান : বেলজিয়ামে বায়তুল মোকাররম মসজিদ এন্টারপেন-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় সময় শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এন্টারপেন বেলজিয়ামের উদ্যোগে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল আহমেদ, অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, আলী নূর শামীম, আহমেদ শামীম, গোলাম নবী শ্যামল, হাফেজ আহমেদ মিঠু ও মাসুম পারভেজসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অনেকে দিন পর একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন প্রবাসীরা। এধরনের আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃর্তবোধ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
এসময়, রুবেল, শহিদুল হক, শহিদুল্লা শহীদ ও আসিফসহ দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর



